সম্প্রতি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি লোকবল নিয়োগ দেবে একটি পদে ২ জনকে।
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)।
পদ সংখ্যা: ২ জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য কমপক্ষে যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ০৩ বছর মেয়াদি ডিপ্লোমাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
আরও পড়ুন: ব্র্যাকে চাকরি, যোগ্যতা স্নাতক পাস...
কাজের ধরন: ফুল টাইম।
বেতন: উক্ত পদে বেতন গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০ টাকা)।
বয়সসীমা: মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পুত্র-কন্যার ক্ষেত্রে গত ২৫ মার্চ তারিখে বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
উক্ত পদে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ সকলেই।
আবেদন ফি: প্রার্থীকে রকেট, বিকাশ ও নগদের মাধ্যমে ৫১২ টাকা ফি জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ১৩ জুলাই ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































