সম্প্রতি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি লোকবল নিয়োগ দিবে এক্সিকিউটিভপদে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ।
পদ সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উক্ত পদে আবেদনের জন্য কমপক্ষে ব্যবসা প্রশাসন বিভাগ থেকে আন্তর্জাতিক বাণিজ্য, ফিনান্স, অ্যাকাউন্টিং, ব্যবস্থাপনা, ব্যাংকিং ও পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি থকতে হবে।
প্রার্থীকে অবশ্যই ১ বছর কাজের দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: আরএফএলে ২০ হাজার বেতনে চাকরি, থাকছে আবাসন সুবিধা...
প্রার্থীকে সেলুলার ফোন অপারেটর ও টেলিকমিউনিকেশনে দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই দেশের যেকোনো জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।
কাজের ধরন: ফুল টাইম।
বেতন: উক্ত পদে বেতন ৩০,০০০ টাকা।প্রভিডেন্ট ফান্ড, বীমা, সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা, ২টি উৎসব বোনাস।
বয়সসীমা: অনির্ধারিত।
উক্ত পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে প্রার্থীরা এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ১ আগস্ট, ২০২৩।
অনলাইন ডেস্ক






































































































































































