সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় । প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে।আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম, আবেদনের যোগ্যতা, পদের সংখ্যা…
১। কাম কম্পিউটার অপারেটর (সাঁটমুদ্রাক্ষরিক):
আবেদন যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি, উক্ত পদের বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা ও পদের সংখ্যা চার।
২। ডাটা এন্ট্রি অপারেটর:
আবেদন যোগ্যতা: এইচএসসি পাস, উক্ত পদের বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ও পদের সংখ্যা দুই।
৩। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার(অফিস সহকারী):
আবেদন যোগ্যতা: এইচএসসি পাস, এই পদের বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা ও পদের সংখ্যা দুই।
৪। অফিস সহায়ক:
আবেদন যোগ্যতা: এসএসসি পাস, এই পদটির বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা ও পদের সংখ্যা পাঁচ।
আবেদন ফি:
টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে সার্ভিস চার্জসহ ২২৩ টাকা কাম কম্পিউটার অপারেটর (সাঁটমুদ্রাক্ষরিক), ডাটা এন্ট্রি অপারেটর ও মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার(অফিস সহকারী) পদের জন্য এবং ১১২ টাকা অফিস সহায়ক পদের জন্য।
আবেদন করতে পারবেন চলতি মাসের ১৬ মে থেকে জুন মাসের ৪ তারিখ ২০২৩ পর্যন্ত।
যেভাবে আবেদন করতে পারবেন:-
http://molwa.teletalk.com.bd/
উপরের ঠিকানায় অনলাইনের মাধ্যম্যে আবেদন করতে পারবেন। উপরের ঠিকানায় অনলাইনের মাধ্যম্যে আবেদন করতে পারবেন।
অনলাইন ডেস্ক






































































































































































