Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ পদ্মা সেতুতে হলো বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

আজ পদ্মা সেতুতে হলো বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৩ ১৮:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 51 বার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ট্রফি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই প্রতিবারই বিশ্ব ভ্রমণে বের হয় । তারই অংশ হিসেবে মহাকাশ থেকে শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর। বাংলাদেশে গতকাল রবিবার (৬ আগস্ট) মধ্যরাতে এসেছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। আর আজ সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুতে ফটোসেশনের মধ্যদিয়ে শুরু হয়েছে বাংলাদেশে আইসিসি ট্রফির ট্যুর।

বাংলাদেশে আইসিসি ট্রফির ট্যুর ৩ দিনেরে। ইতিমধ্যে আজকে পদ্মা সেতুতে ফটোসেশন শেষ হয়েছে।

আজ বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নেয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়। সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের অফিশিয়াল ফটোসেশন।সেখানে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ঢাকায় এলো আইসিসি বিশ্বকাপ ট্রফি

এরপর মঙ্গলবার ( ৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক ও মিডিয়ার জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।

বাংলাদেশ সফরের তৃতীয় দিন সাধারণ ক্রিকেটপ্রেমীরা পাবেন বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ। দর্শকরা ট্রফি দেখার জন্য পাবেন লম্বা একটা সময়। বুধবার (৯ আগস্ট) বসুন্ধরা শপিংমলে সকাল ১১টা থেকে সবার জন্য ট্রফি প্রদর্শন করে রাখা হবে।

অনলাইন ডেস্ক